রামিসা হত্যা – ডিএনএ রিপোর্টে ভয়াবহ প্রমাণ, আজ চার্জশিট

রামিসা হত্যা - ডিএনএ রিপোর্টে ভয়াবহ প্রমাণ, আজ চার্জশিট - Surma Times | Sylhet News

রামিসা হত্যা ডিএনএ রিপোর্টে ভয়াবহ প্রমাণ আজ চার্জশিটসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর মিরপুরে ঘটে যাওয়া লোমহর্ষক শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আট বছরের নিরীহ শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে ডিএনএ রিপোর্টে নিশ্চিত প্রমাণ মিলেছে।

সিআইডির ডিএনএ টেস্টের রিপোর্ট শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে পৌঁছেছে। রিপোর্টে স্পষ্ট দেখা গেছে, হত্যার আগে রামিসাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলার চূড়ান্ত তদন্ত সম্পন্ন হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই মো. অহিদুজ্জামান বলেন, “ডিএনএ টেস্টে ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া গেছে। ধর্ষণের পর শ্বাসরোধ করে রামিসাকে হত্যা করা হয়। এরপর ঘাতক সোহেল তার মাথা কেটে আলাদা করে, দুই হাত কাটে এবং বুক চিরে ফেলে। লাশ গুম করার চেষ্টা করেছিল সে।”

গত বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘাতক সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা:

রামিসার প্রতিবেশী মো. সাইফুল জানান, সোহেল ওই বাসার কেয়ারটেকারের গ্যারেজে কাজ করত। ঘটনার দিন সকালে সে বড় ছুরি ধার দিচ্ছিল। পরে চিৎকার শুনে তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। খাটের নিচ থেকে মাথাবিহীন রামিসার লাশ উদ্ধার করা হয়। বাথরুমের বালতিতে পাওয়া যায় তার কাটা মাথা।

এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরো এলাকায় এখন তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ঘাতক সোহেলের ফাঁসি দাবি করেছেন। আজ চার্জশিট দাখিলের পর মামলাটি দ্রুত বিচারের পথে এগোবে বলে আশা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article