সীমান্তে অবৈধ অনুপ্রবেশে নারীসহ ১০ জন আটক, মানবপাচার চক্রের সম্পৃক্ততার সন্দেহ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশে নারীসহ ১০ জন আটক, মানবপাচার চক্রের সম্পৃক্ততার সন্দেহ - Surma Times | Sylhet News

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ আটক ১০সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারীসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে মানবপাচার চক্রের সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন নারী ও পুরুষকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অবৈধ সীমান্ত পারাপার চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আল আমিন আহমেদ (২৫), মোস্তফাজ্জামান (৩১), ইমান আলী (৪৬), সোহাগ সরদার (৩৬), লিমা আক্তার (২৭), জাকিয়া সুলতানা বিউটি (৩৬), তুলি খাতুন (২৭), বিথী আক্তার (৩০), রত্না বেগম (৪২) এবং আফসানা (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার ঠেকাতে সাম্প্রতিক সময়ে বিজিবি নজরদারি আরও জোরদার করেছে। সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই আটক অভিযান চালানো হয়।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article