২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। সবচেয়ে বেশি আলোচনায় থাকা নেইমার শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন, তবে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রদ্রিগো।
রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে গড়া এই স্কোয়াড নিয়ে এবার গ্রীষ্মের বিশ্বমঞ্চে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দীর্ঘ আড়াই বছর পর নেইমার আবারও জাতীয় দলে ফিরলেন। ২০২৩ সালের পর এই প্রথম তিনি ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ অভিযানের অংশ হচ্ছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
ব্রাজিল ‘সি’ গ্রুপে রয়েছে। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:
আলিসন, এদারসন, ওয়েভারটন, দানিলো, ইবানেজ, লিও পেরেইরা, মারকুইনহোস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, পাকেতা, এন্দ্রিক, মার্টিনেলি, থিয়াগো হেনরিক, কুনহা, নেইমার।



