সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার - Surma Times | Sylhet News

127241

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত জিয়া উদ্দিন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালাবাজার ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক।

গত শনিবার (৩রা মে) সিলেট সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ গণ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

এতে বলা হয়েছে, জিয়া উদ্দিনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার দায়ে তাকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান সহ সাময়িক বহিষ্কার করা হলো।

 

ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সুপারিশের প্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article