গোয়াইনঘাটে র‌্যাবের জালে ২ জন

গোয়াইনঘাটে র‌্যাবের জালে ২ জন - Surma Times | Sylhet News

20250504174751 739365

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- গোয়াইনঘাট থানার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) এবং আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গত শনিবার (০৩রা মে) রাতে গোয়াইনঘাট থানার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালায়।

 

এসময় ১শ ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২টি  মটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article