‘লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে’

‘লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে’ - Surma Times | Sylhet News

lu 0

সুরমা টাইমস ডেস্ক :

লুকিয়ে প্রেমটা করতে ভীষণ পছন্দ করেন অভিনেত্রী তানহা তাসনিয়া। বললেন, ‘লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে। আমি বিষয়টা খুব এনজয় করি।’

আসন্ন ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র (সিসিটি) প্র্যাকটিস সেশনে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তানহা তাসনিয়া।

সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন। সেখানে নানা তারকারাই যাচ্ছেন, সঙ্গে গণমাধ্যমেরও মুখোমুখি হচ্ছেন।

 

সেখানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। সেখানে কাজ, অভিনয় থেকে শুরু করে না বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় কাজ, অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

 

প্রেম নিয়ে তানহা বলেন, শুধু যে নায়িকারাই লুকিয়ে প্রেম করে এমন না। প্রেম তো অনেকেই, মানে মিডিয়ার বাইরে যারা, তারাও লুকিয়েই করে। অনেকে বাবা-মার ভয়ে থাকে, ফ্যামিলির ভয়ে থেকেও করে।

জীবনসঙ্গী প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘লাইফ পার্টনার সাপোর্টিভ কি না সেটা গুরুত্বপূর্ণ। যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন, সব কিছুই কন্টিনিউ করতে পারবেন।

 

তা না হলে পসিবল না। আমি এখন অনেক কাজ করতে পারছি, কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article