সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিমের ‘গুড সার্ভিস’ ব্যাজ অর্জন

সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিমের ‘গুড সার্ভিস’ ব্যাজ অর্জন - Surma Times | Sylhet News
2025 05 01 22 51 51 381 735x400 1
সুরমা টাইমস ডেস্ক :
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)” অর্জন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: রেজাউল করিম, পিপিএম-সেবা।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গত বৃহস্পতিবার (০১লা মে)  এসএমপি পুলিশ কমিশনারকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম।
রেজাউল করিম, পিপিএম-সেবা,  সিলেট মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।

মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডার এর রহস্য উদ্ঘাটন, চোরাচালান রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

 

এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই জনকল্যাণমুখী পুলিশিং সর্বমহলে প্রশংসিত হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article