নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার - Surma Times | Sylhet News
IMG 20250428 WA00141
উত্তম কুমার পাল হিমেলঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী আলমগীর মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আলমগীর মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের আস্তফা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর মিয়া নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন।
দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল এবং বিভিন্ন জায়গায় তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য পায়নি।
তবে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সোমবার (২৮শে এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ উমরপুর এলাকার দিকে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন করে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article