তাহিরপুর সীমান্তে প্রায় ৪৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

তাহিরপুর সীমান্তে প্রায় ৪৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ - Surma Times | Sylhet News

20250424194603 227797

সুরমা টাইমস ডেস্ক :

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ভারতীয় পণ্য ফুসকা-জিরা আটক করেছে বর্ডারগার্ড বিজিবি।

যার বাজার মূল্য ৪৪ লক্ষ ৫৪ হাজার ৫শত টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৬ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলী ও মোদেরগাওঁ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা হয়।

 

অভিযানে পরিত্যাক্ত বাড়ী ও গুদাম তল্লাশী করে ১৭ হাজার ৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়।
টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম, সুনামগঞ্জ – ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা আটক করা হয়েছে।  আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article