জামালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত

জামালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত - Surma Times | Sylhet News

20250422224236 481920

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে দোকানের সামনে দাঁড়ানো থাকার সময় মোটর সাইকেলের ধাক্কায় বৃন্দা রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

নিহত শিশু সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে। সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে। গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) দুপুর ২টায় সাচনা-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভরতপুর গুদারাঘাটের মালেক মিয়ার দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি গুদারা  ঘাটের দোকানের সামনে দাঁড়ানো ছিলো। এসময় সুনামগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেল তার উপরে তুলে দেয়।

 

এতে সে গুরুতর আহত হলে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

 

এ বিষয়ে সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় করে গাড়ি রেখে চালক পালিয়ে যায়, তার ব্যবহৃত মোটর সাইকেলটি মালেকের মিলে আটক করা হয়েছে।

 

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা  সাইফুল ইসলাম জানান, এবিষয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article