শিহাব আহমদ চৌধুরী রুহিনের ইন্তেকাল

শিহাব আহমদ চৌধুরী রুহিনের ইন্তেকাল - Surma Times | Sylhet News
IMG 20250422 WA0000
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কাদিমলিক নিবাসী ডা. মাহতাবুর রহমান চৌধুরীর জেষ্ঠ পুত্র বর্তমান শাহজালাল উপশহরে বসবাসরত দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিহাব আহমদ চৌধুরী রুহিন (৫৫) গতকাল ২২শে এপ্রিল ২০২৫ মঙ্গলবার বিকাল ২.১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা মাতা স্ত্রী ভাইবোনসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বুধবার বাদ আসর শাহজালাল দরগা মসজিদে জানাযা শেষে দরগাহ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

 

 

—বিজ্ঞপ্তি
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article