সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসমানীনগরের সার্কেল আশরাফুজ্জামান

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসমানীনগরের সার্কেল আশরাফুজ্জামান - Surma Times | Sylhet News

received 1014909323548507 1 20250422211739

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেট রেঞ্জে পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেব নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় এ সম্মাননার আয়োজন করা হয়।

সিলেটের ডিআইজি মোহাম্মদ  মুশফেকুর রহমান কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা সনদ তুলে দেন।

জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর, বিশ্বনাথ ও বালাগঞ্জ)আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

 

মাসিক রেঞ্জ কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ আজিজুল ইসলাম,

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম,

 

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রফিক) মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য সবার কাছে আন্তরিক সহযোগিতা করি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article