মধ্যনগরের মহিষখলায় ভারতীয় গবাদিপশুর চালান জব্দ

মধ্যনগরের মহিষখলায় ভারতীয় গবাদিপশুর চালান জব্দ - Surma Times | Sylhet News

SYLHET 16 04 PIC6 scaled

নিজস্ব প্রতিবেদকঃঃ

সুনামগঞ্জের মধ্যনগরের মহিষখলা সীমান্ত থেকে ভারতীয় গবাদিপশুর(গরু) চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার ভোররাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের মাটিরাবন বিওপির বিজিবি টহল দল মহিষখলা সীমান্তের কড়াইবাড়ি এলাকা থেকে ওই গবাদিপশুর চালান জব্দ করে।

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫টি গবাদিপশু (গরু) জব্দ কওে বিজিবি টহলদল ।

একই ব্যাটালিয়নের পাশর্^বর্তী বাঙ্গালভিটা বিওপির বিজিবি টহল আরো এক পৃথক অভিযানে ৪টি গবাদিপশু(গরু) জব্দ করে।

একই দিন ভোররাতে ব্যাটালিয়নের জেলার দোয়ারাবাজারে পেকপাড়া বিওপির বিজিবি টহল দল ১২টি গবাদিপশু(গরু) মোকামছড়া সীমান্ত এলাকা থেকে জব্দ করে বিজিবি টহলদল।

জব্দকৃত গবাদিপশু(গরু) মূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।

গতকাল বুধবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article