মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম

মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম - Surma Times | Sylhet News

1743835203 4dc74433a261baa9bce5ad0f13474fe4

সুরমা টাইমস ডেস্ক :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম করেছে ছেলে তানভীর চৌধুরী (৩৫)। এ ঘটনায় গত শুক্রবার (৪ঠা এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত তানভীরকে আটক করেছে।

আর আহত রাহেনা বেগমকে (৬০) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক তানভীর উপজেলার শান্তিপাড়া গ্রামের জুনেদ চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত তানভীর শুক্রবার রাত ৮টার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মা রাহেনা বেগম ভাত খাচ্ছেন।

 

এ সময় মাদক সেবনের জন্য টাকা চাইলে রাহেনা বেগম দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে তানভীর ক্ষিপ্ত হয়ে তার মাকে ঘরে থাকা দা দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িত তানভীরকে গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article