‘হাসিনা পালিয়ে গেছেন মানে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে’

‘হাসিনা পালিয়ে গেছেন মানে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে’ - Surma Times | Sylhet News

1743861866 af6e6b693ed51557729e654e34b27ab5

সুরমা টাইমস ডেস্ক :

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানেই দেশের ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে।

এমনকি তার সাঙ্গোপাঙ্গরাও পালিয়ে গেছে। বাকি ২০ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা। যা নির্বাচিত সরকারের কাজের অংশ।

 

গতকাল শনিবার (৫ই এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’ স্লোগানে ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের কঠোর সমালোচনা করে হারুন বলেন, সারা দেশে লুটপাট-দখলদারি করছে জামায়াত আর নাম হচ্ছে বিএনপির।

চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজাহারির তাফসিরে সভাপতি, প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতারা। তাফসিরকে তাফসিরের স্থানে রাখতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article