বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক - Surma Times | Sylhet News

x126578.jpg.pagespeed.ic .5 PVJrxUNb

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের বিয়ানীবাজারের গজুঁকাটা বিওপি সীমান্তে অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ মো. আসলাম হোসেন (৪০) নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) একটি অভিযানিক দল।

গতকাল বুধবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি গজুঁকাটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার দুবাগ এলাকার গয়লাপুর প্রথম ব্রিজ (জামালের বাড়ীর সামনে) নামক স্থানে অভিযান পরিচালনাকালে টহলদল ৮১টি নীল প্যাকেট ভর্তি ৯৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

 

এসময় সিএনজি অটোরিক্সায় থাকা গজুঁকাটা গ্রামের মোঃ আলম হোসেন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪৫), আব্দুস সালাম (৪৫) ও আব্দুর রাজ্জাক বটলা (৫০) কৌশলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, আসলাম ও আলম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে। পলাতক অপর আসামী আব্দুস সামাদ এবং আব্দুস সালাম ভারতের গুপ্তচর হয়ে বিএসএফ’র নিকট তথ্য পাচার করে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান পিপিএম বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে যথাযথ আদালতে সোপর্দ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article