কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে আটক ৫

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে আটক ৫ - Surma Times | Sylhet News

news image 72d06082790425c11d11a099f0d15eed1742840261

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গত সোমবার (২৪শে মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- জলিল মিয়া (৫০), সিদ্দেক আলী (৪০) আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা। এ বিষয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, গত সোমবার সকাল ৭টার দিকে কর্মধার কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

 

এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছার জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫শে মার্চ) গ্রেফতারকৃতদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article