কোম্পানীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

কোম্পানীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান - Surma Times | Sylhet News

20250318194156 395899

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বরে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (১৮ই মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় ১০ নম্বর এলাকার সরকারি জমি দখল করে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুননাহার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়।

 

অভিযানে সরকারি জমি দখল করে গড়ে উঠা একশ’রও অধিক স্টোন ক্রাশার মেশিন এবং অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুননাহার বলেন সরকারি জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। অতীতে এমন অভিযান কখনো এখানে হয়নি।

 

এবার যেহেতু সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এর পর এখানে আর কাউকে দখল করতে দেওয়া হবে না। টাইম টু টাইম মনিটরিং করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article