কোম্পানীগঞ্জে ফ্রি নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর করলেন এসপি

কোম্পানীগঞ্জে ফ্রি নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর করলেন এসপি - Surma Times | Sylhet News

s.p nasir

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের  কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে বিনা ভাড়ায়

‘ ফ্রি ’ নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এএসপি পদমর্যদার একজন অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে।

গতকাল শনিবার দুপুরের এ ঘটনায় মারধরকারী হিসেবে অভিযোগ ওঠা নাছির উদ্দিন আহমেদ সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস)। এসপি পদমর্যদার এই কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেছেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন।

মারধরের শিকার জাবেদ আহমেদ ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা ভূমি অফিসের অফিস সহায়ক।

ভুক্তভোগী জাবেদ আহমেদ বলেন, ‘দুপুর ১২টার দিকে তিনি (নাছির উদ্দিন আহমেদ) এসে ফ্রিতে নৌকা চান। আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে।

 

তখন তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন। চড়থাপ্পড় মারেন। পরে আমরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখি।

 

পরে ইউএনও, ওসি স্যারসহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন। আর এসপি নাছির সাহেব মাফ চেয়েছেন।’

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, ‘মিস বিহেভ হয়েছিল। ওনারা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শেষ।’

এ বিষয়ে জানতে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি পদমর্যদার নাছির উদ্দিন আহমেদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article