সিলেটে এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান জব্দ

সিলেটে এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান জব্দ - Surma Times | Sylhet News

img 20250312 wa0001

নিজস্ব প্রতিবেদকঃঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটে সেক্টরের ব্যাটালিয়ন-৪৮ এ যাবৎকালের সবচেয়ে বড় ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

গতকাল বুধবার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন-৪৮।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, কসমেটিক্স, জিরা, বাসমতি চাল, চিনি, কমলা, পোস্তদানা, কাজুবাদাম ও কিসমিস। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের ব্যাপারে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article