টুকেরবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ

টুকেরবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ - Surma Times | Sylhet News

Untitled 4 copy1

সুরমা টাইমস ডেস্ক :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের টুকেরবাজার এলাকায় দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১১ই মার্চ) ইফতারের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সিলেট মহানগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের নিকটবর্তী পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষের মধ্যে এই সংঘর্ষ বাধে।

ইফতারের আগে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে একটি গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়।

পরে স্থানীয় বাজার সমিতির লোকজন বিষয়টি সমাধান করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষ।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

স্থানীয় মুরুব্বিরা বিষয়টি রাত ১০টায় বসে মিমাংসার কথা পুলিশকে জানিয়েছেন। আমাদের নিকট কোনও পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article