গাজায় বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিলো ইসরাইল

গাজায় বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিলো ইসরাইল - Surma Times | Sylhet News

gaza

সুরমা টাইমস ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল।

রোববার ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে জেরুজালেম পোস্ট।

এলি কোহেন বলেন, সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব।

এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন।

এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে।

 

এটি গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু হবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেয়া হবে।

এর আগে গত বছরের জুলাই মাসে ইসরাইল গাজার একটি পানিব্যবস্থাকে ইসরাইলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে গাজার বাসিন্দাদের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিদিন ২০ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করে করেছে।

এই নীতি ইসরাইলের বিশ্বব্যাপী বৈধতা বজায় রাখার জন্য কাজ করেছে বলে জানিয়েছে একটি আইডিএফ সূত্র।

উল্লেখ্য যে, ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একবারেই সব জিম্মিকে মুক্তি দেয়ার হুমকি দিয়ে বলেন, এর প্রতিক্রিয়ায় ইসরাইল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমেরিকা সমর্থন করবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article