সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ - Surma Times | Sylhet News
news image 95d2eecf0b37ebea12adc51873c0dd071741603153
নিজস্ব প্রতিবেদক::

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ফের পৃথক অভিযান চালিয়ে কোটি টাকার অধিক মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। চোরাইপথে ভারত থেকে আনা পণ্যের মধ্যে রয়েছে গরু, মহিষ, কসমেটিকস, খাদ্যপণ্য। বাংলাদেশ থেকে পাচারের সময় জব্দ করা হয় শিং মাছ।

গতকাল সোমবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ারওয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকোলেট, ট্যাং, শুঁটকি, সাবান ও সুপারি জব্দ করা হয়।

গতকাল সোমবার দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮ শত ৭৫ টাকা।

জানা গেছে, গতকাল সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছানাকান্দি বিওপি এবং ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এই অভিযান চালায়।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article