সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন - Surma Times | Sylhet News

ko 9

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটা পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় গতকাল শনিবার (৮ই মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমূহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাই উপজেলা আওয়ামীলীগ ও ব্রিকস এসোসিয়েশন অব কমলগঞ্জ এর সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটা ‘সাবারী ব্রিক’ এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় লোকজন জানান, ‘এই ইটভাটা কোন দিন লাইসেন্স ও পরিবশ এর ছাড়পত্র ছিল না। যাই করেছেন বড়ভাইয়ের  ক্ষমতাবলে।

 

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article