কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - Surma Times | Sylhet News

20250308205744 812105

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৮ই মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং এনজিও সংস্থা প্রচেষ্টার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

 

বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, নারীরা কখনও কোনো সহিংসতার শিকার হলে ১০৯ নাম্বারে ফোন করলে প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, শেখ বদরুল হোসেন রানা প্রমুখ।
সভার পূর্বে এক শোভাযাত্রা উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article