নগরীতে নারীর স্বর্ণ ছিনিয়ে নেয়া সেই ছিনতাইকারী গ্রেফতার

নগরীতে নারীর স্বর্ণ ছিনিয়ে নেয়া সেই ছিনতাইকারী গ্রেফতার - Surma Times | Sylhet News

20250308225247 703345

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চৌহাট্টা এলাকা থেকে এক নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছিল সে।

 

গ্রেফতারকৃত মো. জাকির হোসেন এয়ারপোর্ট থানার সাহেবের বাজারের বাজারতল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ই ফেব্রুয়ারি বিকেলে কোতোয়ালী থানাধীন শহীদ শামসুদ্দিন হাসপাতালের সামনে আমেনা বেগম নামের এক নারীকে সিএনজিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে নগদ ৮ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

এ ব্যাপারে ভুক্তভোগী আমেনা বেগমের ছেলে পারভেজ আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

 

পূর্বে গ্রেফতারকৃত আসামি দেলোয়ার খানের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ গতকাল শনিবার ভোরে বাজারতল এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান,

গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তী মোতাবেক ও তার  দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article