পর্যটক বেশে ইয়াবা ও হেরোইন বহনের অভিযোগে দুই নারী আটক

পর্যটক বেশে ইয়াবা ও হেরোইন বহনের অভিযোগে দুই নারী আটক - Surma Times | Sylhet News

384028

সুরমা টাইমস ডেস্ক :

কক্সবাজারে পর্যটক বেশে ইয়াবা ও হেরোইন বহনের অভিযোগে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন— গাজীপুর টঙ্গি পশ্চিম থানার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী মিনারা আক্তার (২৫) এবং একই এলাকার মো. আরিফের স্ত্রী লায়লী (৩২)।

গত বুধবার (২৬শে ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, দুই মাদক কারবারি পর্যটক বেশে ইয়াবা ও হেরোইন পাচারের উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছে।

 

এই তথ্যের ভিত্তিতে আমরা হিমছড়ি পর্যটন স্পটে অভিযান পরিচলনা করে দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

আটকৃতরা দীর্ঘদিন ধরে পর্যটক বেশে মাদক পাচার করে আসছিলেন জানান এই কর্মকর্তা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article