গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির প্রার্থী হতে চান এড. মুজিব

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির প্রার্থী হতে চান এড. মুজিব - Surma Times | Sylhet News

IMG 20250222 WA0003আব্দুল্লাহ  গোলাপগঞ্জ  থেকে  :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে নিজেকে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সিলেট দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে  তিনি এই ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান মুজিব বলেন, জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করেছি। আমি আরও বড় পরিসরে এই আসনের মানুষের জন্য কাজ করতে চাই। তবে তিনি বলেছেন, দল যদি তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে প্রার্থী করে তিনি সেই ব্যক্তির জন্য নির্দ্বিধায় কাজ করবেন।

 

এসময় তার সাথে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article