সোনার ভরি দেড় লাখ ছাড়াল

সোনার ভরি দেড় লাখ ছাড়াল - Surma Times | Sylhet News

image 379721

সুরমা টাইমস ডেস্ক :

দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম এক হাজার ৪৭০ টাকা বেড়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকায় উঠেছে। আজ মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

গতকাল সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৪ হাজার ৪০০ টাকা,

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১ হাজার ৯৩২ টাকা।

 

সর্বশেষ গত ১৭ই ফেব্রুয়ারি ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করে বাজুস।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article