জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ৩২নং ওয়ার্ড কমিটি গঠন

জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ৩২নং ওয়ার্ড কমিটি গঠন - Surma Times | Sylhet News

20250216193550 808695

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগরের ৩২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. আলী আকবর খান সভাপতি, মোহাম্মদ হুমায়ুন রশিদ সাধারণ সম্পাদক, মোঃ সালমান আহমদ মিন্টু সহ-সভাপতি, মোঃ কয়েস আহমদ মনসুর সহ-সাধারণ সম্পাদক এবং মো. খায়রুল আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগরের সভাপতি শামীম আহমদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article