সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ পিস স্বর্ণের বার জব্দ

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ পিস স্বর্ণের বার জব্দ - Surma Times | Sylhet News

gol

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

গতকাল শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের একটি বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article