সিলেট সীমান্তে ভারতের কয়লা গুহায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সিলেট সীমান্তে ভারতের কয়লা গুহায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু - Surma Times | Sylhet News

KO 0

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কোয়ারিতে মাটি চাপায় মো. রজব আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জিরো লাইনের এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে কয়লার কোয়ারিতে এ ঘটনা ঘটেছে।

নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

নিহত ব্যক্তির লাশ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি কয়লা শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে তিনি জানান,বিজিবি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার পরও ভোর রাতে টহল দলের চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় গিয়ে কাজ করা অবস্থায় অসুস্থ হয় মোঃ রজব আলী।

এসময় সাথে থাকা লোকজন থাকে বাংলাদেশে লাকমা পশ্চিম পাড়া নিজ বাড়ি নিয়ে আসে,পরে মারা যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article