দক্ষিণ সুরমা সরকারি কলেজে পিঠা-পুলি উৎসবের উদ্বোধন

দক্ষিণ সুরমা সরকারি কলেজে পিঠা-পুলি উৎসবের উদ্বোধন - Surma Times | Sylhet News

222 132

সুরমা টাইমস ডেস্ক:

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী বলছেন, ‘নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে নতুন করে শপথ নিতে হবে।

সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণমুখী পদক্ষেপ গ্রহন করতে হবে।

সত্য ও সুন্দরের পথে এগিয়ে যেতে হবে। অগনিত ছাত্র জনতার প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’

 

তিনি বলেন, ‘ছাত্রদের জ্ঞান অর্জনও দক্ষতা অর্জনমুখী হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। গতানুগতিক নয়, জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে যুগোপযোগী ও বাস্তব সম্মত শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে।

আজকের ছাত্ররাই জাতির আগামী দিনের কান্ডারী। তাই দেশের বৃহত্তর স্বার্থে এসব ছাত্রদের জনপ্রত্যাশা পূরনে কাজ করতে হবে।’

তিনি আগামীর নতুন বাংলাদেশ গঠনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষার্থীদের আহবান জানান।

তিনি গতকাল বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে তারুণ্যে উৎসবের অংশ হিসেবে পিঠাপূলি ২০২৫ উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ ইফতেখার আলমের সভাপতিত্বে ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিঠাপূলি উৎসব ২০২৫ এর আহবায়ক জয়নুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিম উল্লাহ খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও কলেজের প্রাক্তন ছাত্র শফিক আহমদ শফি, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, সালমা ইয়াসমিন, রওনক জাহান বেগম,

মতিলাল দাস, রাহেনা হক, প্রভাষক শুভাস চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা,নাফিস সাকিনা,শুক্তা রানী চৌধুরী, মোহাম্মদ ময়নুল হক, সাহেদ আহমদ, আমিনুর রহমান,

 

আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিৎ দাম, মাহবুবা বেগম, কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে পিঠাপূলি উৎসবের উদ্ভোধন করেন এবং বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলমগীর খান।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article