সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার - Surma Times | Sylhet News

160954

সুরমা টাইমস ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিস-সংলগ্ন গলিতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলাসহ ঢাকায় কয়েকটি মামলা আছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।’

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার সাংবাদিকদের বলেন, ‘নুরুজ্জামান আহমেদকে গত ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয়বার নির্বাচিত হয়ে একই দপ্তরের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতার সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ দুর্নীতির মামলা তদন্তাধীন আছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত কাজের জন্য তথ্য-উপাত্ত জানা যাবে বলে তিনি মনে করেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article