ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী - Surma Times | Sylhet News

1738322713 d515dc95be25e9e1402d10e15171dc23

সুরমা টাইমস ডেস্ক:

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদটির খতিব জনপ্রিয় ইসলামিক বক্তা আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

এদিকে, দেবকে চৌধুরীকে ইসলামে স্বাগত জানিয়ে সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।

নাফিস লিখেছেন, ‘আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।’

অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article