মাদক সম্রাজ্যের মুকুটহীন সম্রাট গোয়াইনঘাট বিজিবির লাইনম্যান জামাল

মাদক সম্রাজ্যের মুকুটহীন সম্রাট গোয়াইনঘাট বিজিবির লাইনম্যান জামাল - Surma Times | Sylhet News

1.jpg11 768x500 1গোয়াইনঘাট  প্রতিনিধি : : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় লাইনম্যানদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলার সীমান্ত এলাকা গুলোতে লাইনম্যানদের রাম-রাজত্ব চলছে। এদের যন্ত্রণায় অতিষ্ট সীমান্ত এলাকার শান্তিকামী মানুষজন।  গোয়াইনঘাটের প্রতাপপুর পাদুয়ায় বিজিবীর আলোচিত লাইনম্যান জামাল উরফে লাইন জামাল চাঁদাবাজী করে টাকার পাহাড় গড়ে তোলেছে এমন অভিযোগ স্থানীয়দের। এই লাইনম্যান নামক চাঁদাবাজ  চোরাকারবারীদের মাল ধরিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে দৈনিক লাখ লাখ টাকা চাদাঁবাজী করছে। বিগত সরকারের আমলে র্দীঘ দিন সে বিজিবির ল্যাইনম্যান হিসেবে কাজ করে । সেই সুবাধে গত ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বিজিবি বদল হলেও লাইনম্যান জামাল রয়েছে বহাল তবিয়তে। সে বর্তমানে প্রতাপপুর পাদুয়ায় বিজিবীর অবৈধ টাকা আদায়ের লাইনের দায়িত্বে থাকায়, সে প্রত্যাপপুর পাদুয়া সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সাথে সখ্যতা গড়ে তোলে । গত কয়েক দিন থেকে বিজিবি মাল ধরবে না বলে সে চোরকারবারীদের কাছ থেকে টাকা নিয়ে মাল পাস দেয় এবং পরে বিজিবি সদস্যদের দিয়ে কয়েক শ কোটি টাকার মাল ধরিয়ে ১০ % পার্সেন্ট হারে সোর্স মানি আয় করে। এ নিয়ে গতকাল রাতে স্থানীয় মনরতল বাজারে রাত ৯ টায় কিছু লোক জনের রোষানলে পড়ে গণধুলাইর স্বীকার হয়।

শুধু তাই নয়, বিজিবির লাইনম্যান হওয়ায় সে প্রত্যাপপুর পাদুয়া সীমান্ত এলাকায় দিয়ে মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে সারা বাংরাদেশে পাচার করে থাকে বলে অভিযোগ উঠেছে।

যতো দূর জানা যায়, বিগত সরকারের আমলে নিজেকে যুবলীগ নেতা দাবী করলেও বর্তমানে সে লেবাস পরিবর্তন করে বিএনপি নেতা জাহির করতে জোর প্রচারনা চালাচ্ছে। আলোচিত লাইনম্যান জামাল মাদক চোরা চালানের সাথে জড়িত। এছাড়া লাইনম্যান জামাল ভারতীয় চোরাচালানকারীদের কাছ থেকে প্রতিদিন রাতে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে থাকে। যদি কোন চোরাকারবারী তাকে চাঁদা দিতে অপরগতাা প্রকাশ করে তাহলে সাথে সাথে ওই লোকের মালামাল বিজিবি দিয়ে ধরিয়ে দেয়। তাই বাধ্য হয়ে চোরাকারবারীরা তাকে টাকা দিয়ে ছাড় পেতে হয়। একাধিক সুত্র জানায়, বিজিবীর আলোচিত লাইনম্যান জামাল উরফে লাইন জামাল এক সময় লেবার হলেও বর্তমানে চাঁদাবাজী করে কোটি টাকার বাড়ি তৈরী করতেছে।

এ ব্যাপারে গোয়াইনঘাটের প্রতাপপুর পাদুয়া বিজিবীর আলোচিত লাইনম্যান জামাল উরফে লাইন জামালের সাথে তার ব্যবহিত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের প্রতাপপুর পাদুয়া বিজিবীর ক্যম্প কমান্ডারের সাথে তার ব্যবহিত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি জানান, সিলেট জেলা পুলিশ সুপার  মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ তৎপর রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article