যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আমন্ত্রণে তাঁর বাসায় মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আমন্ত্রণে তাঁর বাসায় মির্জা ফখরুল - Surma Times | Sylhet News

fakry

সুরমা টাইমস ডেস্ক:

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের আমন্ত্রণে তাঁর বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জ্যাকবসনের গুলশানের বাসায় যান তিনি।

এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সকালের নাশতার আমন্ত্রণে তাঁর বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

শায়রুল কবির আরও বলেন, ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ গেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article