একাত্তর টিভি’র সিনিয়র রিপোর্টার নিয়োগ পেলেন মুহিত দিদার

একাত্তর টিভি'র সিনিয়র রিপোর্টার নিয়োগ পেলেন মুহিত দিদার - Surma Times | Sylhet News

55 copyসুরমা টাইমস রিপোর্ট : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘একাত্তর টিভি’র সিনিয়র রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন রোটারিয়ান আবদুল মুহিত দিদার। তিনি একাত্তর টিভি’র সিইও অ্যান্ড হেড অব নিউজ শফিকুল ইসলামের কাছ থেকে এ নিয়োগ লাভ করেন ।
রোটারিয়ান আবদুল মুহিত দিদার সিফডিয়া’র নির্বাহী পরিচালক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগিপুর মোল্লাবাড়ি গ্রামে। তিনি দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article