শরীর নিয়ে লজ্জার তিক্ত অভিজ্ঞতা জানালেন দীঘি

শরীর নিয়ে লজ্জার তিক্ত অভিজ্ঞতা জানালেন দীঘি - Surma Times | Sylhet News

380648 copyসুরমা টাইমস বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। জীবনের নানা বাঁকে অনেক গল্প জমা হয়েছে দীঘির। তবে এবার জানালেন চলতি পথে অন্যের কথায় ভেঙে পড়ার তিক্ত অভিজ্ঞতার গল্প।
একটা সময় হতাশ হয়ে গিয়েছিলাম, বললেন দীঘি। দীঘি একটা সময় নিজের শরীর নিয়ে লজ্জায় পড়তেন, তার শরীর নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে। আর এ কারনে তিনি ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কারণে তার ওজন বেড়ে যায়। তবে সমালোচকদের নানান মন্তব্য তাকে ঘুরে দাঁড়াতেও সাহায্য করে।
ফিটনেস ধরে রাখতে কঠিন পরিশ্রম করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দোয়েলকন্যা দিঘী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের তিক্ত অভিজ্ঞতা ভাগ করেন দিঘী। জীবনকে ভেঙে দিতে অন্যের কথা অনেক খারাপ প্রভাব ফেলে তেমনটাই জানালেন তিনি।

দীঘি বললেন, ‘যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস, কিংবা সে কীভাবে এটিকে গ্রহণ করছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু, তা না চিন্তা করেই তো বলে ফেলি আসলে। হতে পারে সে অনেক ট্রমাটাইজড এটা নিয়ে, সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেমিংটা নিয়ে।’

দীঘি আরও জানালেন, ‘একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। কারণ এত এত শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো। একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না; আবার মোটা হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম, আমাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড।’

দীঘি আরও বলেন, ‘সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেয়া হলো, যেটাতে স্টেরয়েড থাকে। ওটা শরীরে যাওয়াতে এতটা লেভেলে ফুলে গেলাম, আমার নিজেরই মনে হচ্ছিল কি একটা হয়ে গেছি আমি। আমার বডি অনেক ভারী হয়ে গেল এবং দুর্বল হয়ে গেলাম। আমি যে একটু না খেয়ে থাকব এটা আমার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না, তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। স্টেরয়েডের জন্য যেটা হয়, কিছুতেই শুকানো যায় না। একটা বছরের মতো ভুগতে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে শুকাতে। তখনই মনে হয়েছে আমি মনে হয় আর পারব না।’
বর্তমানে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি ফিটনেস নিয়ে একটি সিনেমাও উপহার দিয়েছেন। গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে ছোটবেলা থেকেই পরিচিত হয়ে ওঠেন দীঘি। তার মা ছিলেন লাস্যময়ী একজন অভিনেত্রী প্রয়াত দোয়েল। তিনি ১৩ বছর আগে মারা গেছেন। সম্প্রতি দীঘি তার মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন। (সুত্র- সময় নিউজ)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article