হবিগঞ্জে আকিজ কারখানায় বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪

হবিগঞ্জে আকিজ কারখানায় বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪ - Surma Times | Sylhet News

Habiganj Gas Leakageহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাসের লাইন রক্ষণাবেক্ষণের সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ডুবাঐ বাজারের পাশে আকিজ ভেঞ্চার কোম্পানিতে এ ঘটনা ঘটে। আহতেরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন—আকিজ কোম্পানির প্রকৌশলী রিয়াদ আহমেদ (২৮), গাজী গ্যাসের শ্রমিক শাহ আলম (৪০), মিজান গাজী (৩৫) ও মাহফুজ মিয়া (৩০)। আহত তিনজনের নাম এখনো জানা যায়নি। তবে তাঁরা গাজী গ্যাসের শ্রমিক ছিলেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আকিজ কোম্পানির গ্যাস লাইনে কাজ করছিলেন গাজী গ্যাসের শ্রমিকেরা। এ সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আকিজ কোম্পানির প্রকৌশলী রিয়াদ আহমেদসহ মোট সাতজন আহত হন। ঘটনাস্থলেই মিজান ও মাহফুজের মৃত্যু হয়। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে রিয়াদ ও শাহ আলমের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থা গুরুতর।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article