সেনাবাহিনীর অভিযানে ভারতীয় খাদ্য সামগ্রী জব্দ, দুই ছাত্রদল কর্মী গ্রেফতার

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় খাদ্য সামগ্রী জব্দ, দুই ছাত্রদল কর্মী গ্রেফতার - Surma Times | Sylhet News

SYLHET 26 12 PIC 1সুনামগঞ্জ প্রতিনিধি : ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা খাদ্য সামগ্রী সহ চোরাকারবারে জড়িত দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল ও মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমেদ রাহেল। গ্রেফতারকৃতরা পৌর ছাত্রদল কর্ বলে জানিয়েছেন পৌরবাসী।
বুধবার ছাতক থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
বুধবার সন্ধায় ১১ পদাতিক বিগ্রেডের ৪২ বীর(বিয়ার) ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। বুধবার ছাতক থানায় দায়েরকৃত মামলা ও সেনা ক্যাম্প সুত্র জানায়, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি টিম ছাতক পৌর শহরের পশ্চিম বাগবাড়ি ফরহাদ এন্ড ব্রাদার্স নামের একটি গুদামে অভিযান চালায়।
অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা পৌনে ৭ লাখ টাকা মুল্যের ফুসকা, পাস্তাসহ খাদ্য সামগ্রীর একটি চালান জব্দ করা হয়। একই সময় গুদামে থাকা চোরাচালানে জড়িত কাওছার আহমদ সেবুল ও সাইদুল আহমদ রাহেলকে গ্রেফতার করে সেনাবাহিনী।
পরবর্তীতে আলামতসহ গ্রেফতারকৃতদের ছাতক থানা পুলিশ হেফাজতে দেয়া হলে পরদিন বুধবার দুইজনকে গ্রেফতার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article