সা’দপন্থিদের বিচারের দাবিতে রায়পুরায় সমাবেশ

সা'দপন্থিদের বিচারের দাবিতে রায়পুরায় সমাবেশ - Surma Times | Sylhet News

140952 3সুরমা টাইমস ডেস্ক: বিশ্ব ইজতেমা ময়দানে হামলায় নিহতের ঘটনায় সা’দ পন্থিদের নিষিদ্ধের দাবিতে এবং সা’দপন্থি খুনিদের বিচারের দাবিতে রায়পুরায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তানযিমুল মাদারিসিল আরাবিয়ার উদ্যোগে রোববার সকালে রায়পুরা অডিটোরিয়াম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা, তাজুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা শওকত সরকার, মাওলানা বশির উদ্দীন, মাওলানা ইসমাইল নূরপুরী, মাওলানা ইলিয়াস শেরপুরী, মাওলানা ফজলুল হক, মাওলানা আঃ রহমান খান, মাওলানা মাসউদ মোল্লা, হাফেজ মাওলানা কবির আহমাদ। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা কাউসার, মাওলানা মুফতি আমজাদ হোসেন হামযাহ, মাওলানা মুফতি আনোয়ার, মাওলানা শাহ আলম, মাওলানা সিরাজুল ইসলাম, প্রফেসর জহিরুল হক তাসলীম, মাওলানা তাইজুল ইসলাম বেলতুলী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article