ভারতীয় থান কাপড়সহ ৪৬ লাখ টাকার মালামাল জব্দ

ভারতীয় থান কাপড়সহ ৪৬ লাখ টাকার মালামাল জব্দ - Surma Times | Sylhet News

SUNAMGANJ 20.11.24 PIC 1সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতীয় থানা কাপড়সহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদের এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক (সিও বিজিবি) জানান, ব্যাটালিয়নের নারায়তলা বিওপির বিজিবি টহল দল পৃথক দুটি অভিযানে বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত সংলগ্ন কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় থান কাপড়, কসমেটিক, মদের চালান জব্দ করে।
একই ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও,বিশ্বম্ভরপুরের ডলুরা,চিনাকান্দি,তাহিরপুরের লাউরগড়, চারাগাঁও বিওপির বিজিবি টহল দল পৃথথ পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লা, গবাদি পশু (গরু), চিনি, কম্বল,মসলা , ভারতে পাচারকালে সুপারীর চালান জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article