শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি - Surma Times | Sylhet News

Sylhet Zalla City BNP Press pic 11.12.2024সুরমা টাইমস রিপোর্ট :  শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি। শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সকাল ১০টায় বুদ্ধিজীবি স্মৃতি সৌধে পুস্পস্থক অর্পণ ও বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে আলোচনা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকালে জিন্দাবাজারের সবাই সমবেত হয়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে দুপুর ১২টায় রেজিষ্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হবে। এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্গত উপজেলা, পৌর, ওয়ার্ড ও থানায় বুদ্ধিজীবি ও মহান দিবস পালনের আহবান জানানো হয়েছে।
বুধবার (১১ ডিসম্বের) এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী. মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।-বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article