নর্থইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক সন্ধ্যা

নর্থইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক সন্ধ্যা - Surma Times | Sylhet News

pic 2সুরমা টাইমস রির্পোট : সিলেটে নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের আয়োজনে ‘চিঠি’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে এ অনুষ্ঠান উৎসর্গ করা হয়।
এটি কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠনের পর প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিক ভাবে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট অংশু মান বর্মন, জেনারেল সেক্রেটারি তৃষিতা তালুকদার রাত্রি, ট্রেজারার সৈকত দেব শাওন এবং অর্গানাইজার তৌফিকুর রহমান রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী। এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সি এসসি বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন, সিএসসি বিভাগের প্রভাষক অয়ন দে ও কে. এম. আসিফুজ্জামান উপস্থিত ছিলেন। তারা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট অমর হাসান শান্ত এবং সপ্তর্ষি দেব শান।
উপস্থিত অথিতিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধু বাদ জানান ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ। তিনি সাবেক প্রেসিডেন্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article