হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের প্রিজনভ্যানে ডিম-জুতা নিক্ষেপ, দুই দিনের রিমান্ড

হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের প্রিজনভ্যানে ডিম-জুতা নিক্ষেপ, দুই দিনের রিমান্ড - Surma Times | Sylhet News

20241121 2107162হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ ননভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। হবিগঞ্জ আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সায়েদুল হকসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন রায় তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ওই আবেদন শুনানি আজ বৃহস্পতিবার ধার্য হলে তাঁকে ঢাকা থেকে গতকাল বুধবার হবিগঞ্জ কারাগারে আনা হয়।

আজ বেলা একটার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সায়েদুল হকে আদালতে আনে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে সায়েদুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পুলিশ তাঁকে নিয়ে আদালতে যাওয়ার সময় নেতা-কর্মীদের সায়েদুলের বহনকারী প্রিজনভ্যানে ডিম ও জুতা ছুড়তে দেখা যায়। পরে রিমান্ড শুনানি শেষে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

সায়েদুল হকের আইনজীবী মো. সহিদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সায়েদুল হককে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি, ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। আমরা আরও বলেছি, এই মামলায় সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই। মামলায় বলা হয়েছে, তিনি পরোক্ষভাবে হুকুম দিয়েছেন। কিন্তু তিনি কার কাছে হুকুম দিয়েছেন, কীভাবে দিয়েছেন, তার কোনো সত্যতা নেই। মূলত তাঁর ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে তাঁকে মামলায় জড়ানো হয়েছে।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article