প্রথমবার সিনেমায় দীঘি-শাওন

প্রথমবার সিনেমায় দীঘি-শাওন - Surma Times | Sylhet News

134064 dighi shaonসুরমা টাইমস ডেস্ক : প্রথমবারের মতো জুটি বেঁধে প্রেক্ষাগৃহে আসছেন প্রার্থনা ফারদীন দীঘি ও সৈয়দ জামান শাওন। ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বাঁধলেন তারা। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। শুধু অভিনেত্রী কারিনাই নন, পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন রেজাউর রহমান। বুধবার বিকালে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ গ্রেড পেয়েছে সিনেমাটি। প্রযোজক ও দেশি ওটিটি প্ল্যাটফরম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এ সিনেমায় নতুন বরের ভূমিকায় দেখা যাবে শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। আর প্রিয়ন্তী চরিত্রে

অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে তাদের। দীঘি বলেন, সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন রম-কম ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article