নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫–১ গোলে এগিয়ে

নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫–১ গোলে এগিয়ে - Surma Times | Sylhet News

prothomalo bangla 2024 10 26 k4cq5g2q IMG 20241023 WA0138সুরমা টাইমস ডেস্ক : প্রতিপক্ষ ভুটান হলে জয়ের ব্যাপারে একটু বেশি আশাবাদী হয়ে মাঠে নামে বাংলাদেশ। আশা অনুযায়ী মেয়েরা সেরাটাই দিয়ে যাচ্ছেন। সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে গেছে লাল সবুজের মেয়েরা। জোড়া গোল করেছেন বাংলাদেশ দলের নাম্বার টেন তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনা খাতুন।

তবে তাঁরা কেউ নন, গোলের সূচনা করেছেন ঋতুপর্ণা চাকমা, যেটি এসেছে সপ্তম মিনিটে। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকার কাছ থেকে বল পান তহুরা। সেই বল দারুণভাবে তহুরা দেন ঋতুপর্ণাকে। ঋতু একটু জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে।

২-০ হতে পারত ১১ মিনিটে। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে থেকে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার। ১৪ মিনিটে অবশ্য ২-০ হয়েছে ঠিকই। শিউলির কাছ থেকে তহুরা বল পান। বক্সের প্রায় সামনে থেকে শরীরটাকে বাঁকিয়ে একটু বিভ্রান্ত করেন তিনি ভুটানের গোলকিপার সংগীতা মনগেরকে। ভারত ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানো তহুরা বাকি কাজটা করেছেন বাঁ পায়ের দারুণ শটে।

২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তাঁর প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে ঠিকই জ্বলে উঠেছেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article