সুনামগঞ্জের শাল্লায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দূর্নীতির অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দূর্নীতির অভিযোগে মানববন্ধন - Surma Times | Sylhet News

375940 1সুরমা টাইমস ডেস্ক : সুনামগঞ্জের শাল্লায় উপজেলা দূর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম কর্তৃক দৈনিক ইনকিলাবের শাল্লা প্রতিনিধি আমির হোসাইন ও দৈনিক ভোরের কাগজের শাল্লা প্রতিনিধি সাংবাদিক জয়ন্ত সেনকে হত্যা-পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ নিয়ে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে শাল্লার সংবাদকর্মীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক জয়ন্ত সেনের পরিচালনায় ও সিনিয়র সাংবাদিক বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম শিক্ষকদের জিম্মি করে স্লিপ ও ক্ষুদ্র মেরামতের বরাদ্দ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছে। এবং শিক্ষকদের যেকোন কাজে ঘুষ ছাড়া স্বাক্ষর না দেওয়ার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে তাৎক্ষণিকভাবে অপসারণের দাবি করে বক্তারা আরো বলেন, এরকম দুর্নীতিবাজদের বাংলার মাঠিতে কোথাও ঠাই দেওয়া ঠিক হবে না। মানববন্ধনের পর পরই শিক্ষা অফিস ঘেরাও করে সালামের অপসারণের দাবীতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় ‘একদফা এক দাবি, সালাম তুই কবে যাবি’- দুর্নীতির গদিতে, আগুন জ্বালাও একসাথে’- দফা এক দাবি- এক সালামের পদত্যাগ’ এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article