হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি কারাগারে

হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি কারাগারে - Surma Times | Sylhet News

20241021 1143502সুরমা টাইমস ডেস্ক : বগুড়ায় শ্রমিকদল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় আশিকুর রহমান সুজন নামে জেলা জজ আদালতের এক সরকারি কৌঁসুলি (পিপি) কে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আশিকুর রহমান সুজন জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌসুলি (পিপি) ও আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক। আদালত সূত্র জানায়, আশেকুর রহমান সুজন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গাবতলী পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জিল্লুর রহমান আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামি ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোছাদ্দেক আলী জানান, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আদালতের নির্দেশে রোববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।(সুত্র -চ্যানেল২৪)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article